বুধবার ৪ নভেম্বর ২০২৬

দুই বিদেশি হত্যা: কতোদূর এগোলো খুনীদের ধরা?

2 bideshiএক সপ্তাহের ব্যবধানে খুন দুই বিদেশি নাগরিক। তদন্তের নিয়মে কারা খুন করলো,কেন করলো, এসব বিষয়ই থাকার কথা সবার আগে। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী শুরু থেকেই বলছে, সরকারকে বেকায়দায় ফেলতে এসব করছে, তৃতীয় কোন পক্ষ। তাহলে কতোদূর এগোলো খুনীদের ধরা? নিরাপত্তা বিশ্লেষকদের মত, সরকারের পক্ষপাতমূলক বক্তব্য বাধাগ্রস্ত করবে বিদেশী নাগরিকদের খুনের তদন্ত।

নিরাপত্তার ঘাটতিতে অনিশ্চিত হলো বাংলাদেশে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর। পরিস্থিতি বুঝতে দেশে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা পর্যবেক্ষক। স্বাভাবিক সবকিছু। কিন্তু শন ক্যারেল আসার পরদিন সন্ধ্যায় গুলশানে খুন হলেন ইতালিয়ান নাগরিক সিজার তাভেলা। মধ্যরাতে পুলিশ কমিশনারসহ বড় পদের সব কর্মকর্তাদের ঘটনাস্থলে দৌড় ঝাপ।দেশ পেরিয়ে হুলুস্থুল বিশ্বজুড়ে।

ইতালিয়ান নাগরিক হত্যার তদন্তে অগ্রগতি কি? দায়সারা উত্তর আইন শৃঙ্খলা বাহিনীর কর্তাদের। সপ্তাহ পেরোনোর আগেই ব্যবধানে খুন জাপানি নাগরিক কুনিও হোশি। হত্যার ধরন এক হওয়ায় আইন শৃংখলা বাহিনীর র্কতাব্যক্তিদের বক্তব্যের সার এক। দোষ তৃতীয় পক্ষের।

এত কথার মাঝে কি হারিয়ে যাচ্ছে খুনীদের ধরার প্রক্রিয়া? একজন নিরাপত্তা বিশ্লেষকের পরামর্শ, তদন্তের আগে এমন সিদ্ধান্তমূলক মন্তব্য উচিত নয়।

এর মাঝে বির্তক আইএস নিয়ে। তদন্তের প্রথম নিয়ম,সব দিক খোলা রেখে কাজ করা,তবে নির্দিষ্ট বলয়ে আটকে থাকাটাই চোখে পড়েছে নিরাপত্তা বিশ্লেষকদের।

দেশ আইএসের সাংগঠনিক কর্মকান্ড নেই।কিন্তু এত আলোচনায় জঙ্গী সে সংগঠনই যে লাভবান হচ্ছে, সে কথা কে বোঝাবে দেশ কর্তাদের? এমন মন্তব্য বিশ্লেষকদের।

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন