চট্টগ্রামের সন্দ্বীপে গরুর হাটে জোড়া খুনের ঘটনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মিশুসহ ৩ জনকে ৬টি অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে খুলনা ও সন্দ্বীপে আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মিশু খুলনা থেকে গোয়ালন্দ যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী সন্দ্বীপে অভিযান চালিয়ে আরো ৩ সহযোগীকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২ টি পিস্তল, ২টি দেশীয় বন্দুক, ২টি শট গানসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করে পুলিশ। গত ২১ সেপ্টেম্বর গরুর হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে দু’জন নিহত হন। গ্রেফতারকৃত মিশুসহ ৩ জনের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


