বুধবার ৪ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাছচাষি নিহত

Khun-1426305516-1428436454 (1)সিরাজগঞ্জের সলঙ্গায় পুকুরে মাছ চাষ করা নিয়ে এক মাছচাষিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে নলকা ইউনিয়নের পাঁচলিয়া এলাকায় চকমনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম বাদশা মিয়া (৪২)। স্বজনরা জানান, প্রায় ছয় বছর আগে বাদশা মিয়া শ্বশুরবাড়িতে থেকে আশপাশের পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন।

নিহতের স্ত্রী মায়া খাতুন জানান, কিছুদিন আগে সুজাপুর ও চালিপাড়ার লোকজনের কাছ থেকে একটি পুকুর ইজারা নিয়ে তাঁর স্বামী মাছ চাষ শুরু করেন। কিন্তু স্থানীয় কয়েকজন মাঝেমধ্যেই পুকুর থেকে গোপনে জাল দিয়ে মাছ ধরার কারণে তাদের সাথে দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন সন্ধ্যার পর পুকুর দেখার জন্য গেলে প্রতিপক্ষরা বুকের পাঁজরে ছুরিকাঘাত করে। এ অবস্থায় তাঁর স্বামী চিৎকার করতে করতে বাড়ির দিকে আসতে থাকেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। রাত ৯টার দিকে বাদশার মৃত্যু হয়।

সংবাদ পেয়ে রাত ১১টার দিকে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে।

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন