বুধবার ৪ নভেম্বর ২০২৬

কলকাতার মিউজিয়ামে বঙ্গবন্ধুর মোমের মূর্তি স্থাপন

1444411187জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মোমের মূর্তি কলকাতার নিউটাউন মাদার্স ওয়াক্স মিউজিয়ামে স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার এটি উদ্বোধন করেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স ষ্টা, তাকে ভোলা যায় না। সেই সঙ্গে ভোলা যাবে না দেশটির আতিথেয়তা।

মমতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার ভাল সম্পর্ক। উনি আমাকে খুব স্নেহ করেন। এই মোমের মিউজিয়ামে বঙ্গবন্ধুর মোমের মূর্তি স্থাপনের মধ্য দিয়ে কলকাতার মুকুটে আরও একটি উজ্জ্বল সম্মানের পালক যুক্ত হল।

অনুষ্ঠানে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদ বলেন, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের জন্য বাংলাদেশের মানুষের তরফ থেকে তাকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ভাষণে বাংলাদেশের প্রতি তার যে সম্মান এবং ভালবাসা দেখিয়েছেন, সেটা আমাদের বিরাট প্রাপ্তি। পরে জকি আহাদ বঙ্গবন্ধুর মূর্তিতে মাল্যদান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মুফাক্কারুল ইকবাল।

বঙ্গবন্ধুর মোমের মূর্তিটি তৈরি করেছেন শিল্পী সুশান্ত রায়। উপ-হাইকমিশনার এ জন্য শিল্পীকে অভিনন্দন জানান। পরে তিনি সাংবাদিকদের বলেন, মূর্তিটিতে বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব সঠিকভাবে তুলে ধরা হয়েছে। ৭ মার্চ ভাষণের ছবিসহ কিছু নিদর্শন শেখ মুজিবের মোমের মূর্তির সামনে রাখার প্রস্তাব দেয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এতে সম্মতি জানিয়েছে মিউজিয়াম কর্তৃপক্ষ।

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন