বুধবার ৪ নভেম্বর ২০২৬

পুলিশ পাহারা থেকে হত্যা মামলার আসামির পলায়ন

dhaka m c h mcঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশের পাহারায় থাকা তাজুদ খাঁ (২৪) নামের হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছেন। শনিবার সকালে বাথরুমে যাওয়ার কথা বলে তিনি পালিয়ে যান। তাজুদ খাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়াতে। বাবার নাম রফিজ খাঁ। এ সময় হাতপাতালে রাজারবাগ পুলিশ লাইন থেকে এসআই নিরঞ্জন রায় এবং কনস্টেবল মাসুদ পাহারায় ছিলেন।

নিরঞ্জন জানান, সকালে বাথরুমে যাওয়ার কথা বলে তিনি বের হন। এর পর তাদের চোখ ফাঁকি দিয়ে তাজুদ পালিয়ে যান। দায়িত্বে থাকা এসআই নিরঞ্জন রায় জানান, গত বৃহস্পতিবার হত্যা মামলার আসামি তাজুদ খাঁকে নেত্রকোনা থানা থেকে অসুস্থতার কারণে ঢামেকে পাঠানো হয়। তিনি ১০২ নম্বর ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি ছিলেন।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন