বুধবার ৪ নভেম্বর ২০২৬

৪৫ কেজি সোনাসহ ৩ মালয়েশীয় আটক

goldsm20151010185336হজরত শাহজালাল বিমানবন্দর থেকে ৪৫ কেজি ওজনের প্রায় ২৭ কোটি টাকা মূল্যের সোনাসহ তিন মালয়েশিয়ার নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হি বুয়ি খং (৩৮), জোহারি বিন হারুন (৪১) ও মোহাম্মদ আজওয়ান বিন সালিহিন (২১)।

খবরের সত্যতা নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. শহীদুজ্জামান সরকার জানান- আটককৃতরা বলেছে, তারা শুধু এগুলোর বাহক। মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১০২ নম্বর ফ্লাইটে করে তারা ঢাকায় আসে। এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন