বুধবার ৪ নভেম্বর ২০২৬

মুখ থুবড়ে পড়েছে ঐশ্বরিয়ার ‘জজবা’

jazbaa_movie_205280149প্রথম দিনেই মুখ থুবড়ে পড়েছে ঐশ্বরিয়ার কামব্যাক ফিল্ম ‘জজবা’। এনডিটিভির খবর, প্রথম দিনে ছবিটি মাত্র পৌনে ৪ কোটি রুপি আয় করতে পেরেছে। তবে কি বহু প্রতীক্ষিত ছবিটি ‘ফ্লপ’? না তা বলা যাচ্ছে না। কারণ, এর সাফল্য-ব্যর্থতা নির্ভর করছে শনিবারের ওপর। এদিনও যদি ছবিটি দর্শকদের হলে টানতে ব্যর্থ হয় তবেই ছবিটিকে ‘ফ্লপ’ বলা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

ছবিটি মুক্তি পেয়েছে শুক্রবার ৯ অক্টোবর। সারাবিশ্বের মোট ৪০টি দেশের দর্শকরা ছবিটি দেখছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর কানাডার পাশাপাশি মধ্যপ্রাচ্য, নিউজিল্যান্ড, ফ্র্যান্স, জার্মানি, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও হংকংয়ে চলছে এর প্রদর্শনী। এমনকি সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, বোটসওয়ানা, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে ছবিটির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। পাকিস্তানেও মুক্তি পেয়েছে এটি।

এ বছর সবচেয়ে কম আয় করা ‘কাট্টি বাট্টি’ ও ‘হিরো’র চেয়েও পিছিয়ে রয়েছে ‘জজবা’। আর এ বছরের সবচেয়ে বেশি আয় করা সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ (প্রথম দিনে আয় ২০ কোটি রুপি) এর চেয়ে যোজন যোজন পেছনে রয়েছে ছবিটি।

এর আগে সর্বশেষ ২০১০ সালে ঐশ্বরিয়াকে ‘গুজারিশ’ ছবিটিতে দেখা গিয়েছিল। সেটিও প্রথম দিনে চার কোটি রুপি আয় করে। সন্তান আরাধ্যের জন্মের দীর্ঘ পাঁচ বছর পর জজবা দিয়ে রূপালি পর্দায় ফিরেছেন ৪১ বছরের এই অভিনেত্রী।

আরও পড়ুন