মেয়াদ উত্তীর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির অপরাধে রস, বনফুল, ভাগ্যকুল ও বিক্রমপুরকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে রাজধানীর ডেমরা এলাকায় এই চার মিষ্টির দোকানে অভিযান চালায় র্যাব-১০।
তথ্যটি নিশ্চিত করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মেজর মাকসুদুল হক জানান, “র্যাব -১০ ডেমরার রস, বনফুল, ভাগ্যকুল ও বিক্রমপুর সুইটস মিষ্টির দোকানে অভিযান চালিয়ে দেখতে পায় অস্বাস্থ্যকর পরেবেশ মিষ্টি তৈরি করা হচ্ছে। এছাড়া বেচা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ মিষ্টি। পরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম সারোয়ার চার মিষ্টির দোকানকে ছয় লাখ টাকা জরিমানা করেন।”


