বুধবার ৪ নভেম্বর ২০২৬

জাপানি হত্যায় আটক দুই ব্র্যাক কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে পুলিশ

images (1)জাপানি নাগরিক হোসি কোনিও হত্যার ঘটনায় রাজশাহীতে আটক ব্র্যাক ব্যাংকের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার সকালে তাদের ছেড়ে দেয়া হয়। তথ্যটি নিশ্চিত করেছেন ব্র্যাক ব্যাংকের যোগাযোগ বিভাগের প্রধান জারা জাবিন মাহবুব।

জারা জাবিন মাহবুব জানান, বৃহস্পতিবার রাতে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ সেলস এন্ড সার্ভিস অফিসার সুলতান নাহিদ এবং ক্রেডিট কার্ড এক্সিকিউটিভ এইচএম শাহরিয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রংপুর জেলা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের শুক্রবার রংপুরে নিয়ে যায়। শুক্রবার রাতে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে নাহিদ ও শাহরিয়ারকে পুলিশ ছেড়ে দেয়। তিনি আরও বলেন, পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে তেমন কোন তথ্য পায়নি। তাই তাদের ছেড়ে দিয়েছে।

রংপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাকজানান, রাজশাহী থেকে ব্র্যাক ব্যাংকের দুই কর্মকর্তা নাহিদ ও শাহরিয়ারকে আটকের পর রংপুরে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন