বুধবার ৪ নভেম্বর ২০২৬

পুরান ঢাকায় দেয়াল ধসে নির্মাণ শ্রমিক নিহত

1444481131রাজধানীর পুরান ঢাকার বংশালে দেয়াল ধসের ঘটনা ঘটেছে। পুরনো একটি গ্যারেজের দেয়াল ধসে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার বেলা তিনটার দিকে ৩১ নম্বর আবুল হাসনাত রোডের নূরবক্স লেন রোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ জানান, ঘটনাস্থলে দমকলের তিনটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়।

খবরটির সত্যতা নিশ্চিত করে বংশাল থানার উপ-পরিদর্শক আবদুর রউফ জানান, ওই শ্রমিক গ্যারেজ সংলগ্ন সড়কে নির্মাণ কাজ করছিলেন। দেয়াল ধসে পড়লে চাপা পড়ে তিনি মারা যান।

নিহতের পরিচয় জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে বংশাল থানার ওসি কুদ্দুস ফকির জানান।

২০১৩ সালে পুরান ঢাকার গেণ্ডারিয়ায় নির্মাণাধীন একটি বাড়ির দেয়াল ধসে দুই পথচারী নিহত হন।

 

আরও পড়ুন