বুধবার ৪ নভেম্বর ২০২৬

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ বাংলাদেশেই, শিগগিরই আসছে অস্ট্রেলিয়াও

2015_335865২০১৬ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশেই হবে। নিরাপত্তার কারণে ভেন্যু বদলানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। এছাড়া অস্ট্রেলিয়া ক্রিকেট দলও শিগগিরই বাংলাদেশ সফরে আসবে বলে সিদ্ধান্ত হয়েছে।জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। ফলে বাংলাদেশে ক্রিকেট খেলার জটিলতা অনেকাংশেই কেটে গেল।

রোববার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া দল ও সাউথ আফ্রিকা নারী দল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থগিত করে বাংলাদেশ সফর। তারপর থেকেই গুঞ্জন উঠে স্থগিত হয়ে যেতে পারে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপও।

গত ৯ অক্টোবর থেকে দুবাইতে আইসিসির পাঁচ দিনব্যাপী সভা শুরু হয়েছে। প্রথম দিন প্রধান নির্বাহীদের সভা শেষে আজ রোববার এফটিপি ও গভর্নেন্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচালনা পর্ষদের সভাটি হবে সোমবার ও মঙ্গলবার।

রোববারের সভা শেষে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন জানান, আজ বোর্ড সভায় বিসিবিকে এই ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে আইসিসি। ২০১৬ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশেই হবে। এছাড়া অস্ট্রেলিয়া ক্রিকেট দলও শিগগিরই বাংলাদেশ সফরে আসবে।

এছাড়া্ও, আইসিসির কাছে এফটিপিতে বাংলাদেশের জন্য আরও বেশী ম্যাচ অন্তর্ভূক্ত করার দাবি জানিয়েছে বিসিবি।

 

 

 

আরও পড়ুন