বুধবার ৪ নভেম্বর ২০২৬

দুদকে সচিব পদে রদবদল

1444565011দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব পদে রদবদল করা হয়েছে। দুদকের সচিব মো. মাকসুদুল হাসান খানকে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। দুদকের মহাপরিচালক অতিরিক্ত সচিব আবু মো. মোস্তফা কামালকে দুদকের ভারপ্রাপ্ত সচিব পদে প্রেষণে নিয়োগের জন্য চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

দুদক সূত্রে তথ্যটি জানা গেছে। এ মাসে সচিব পর্যায়ে আরো বেশ কিছু পদে রদবদল করা হবে বলেও জানায় সূত্রটি।

আরও পড়ুন