বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রতিমন্ত্রী তারানার এপিএস ছাত্রলীগের সাবেক নেতা জয়দেব নন্দী

Joydev-Nandy_Newsworldbdছাত্রলীগের বিগত কমিটির সহ-সভাপতি এবং কিছুদিন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনকারী জয়দেব নন্দীকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমের একান্ত সহকারী সচিব নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিমন্ত্রীর ইচ্ছা অনুসারে জয়দেব নন্দীকে এই নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী যতদিন তার পদে থাকবেন বা জয়দেব নন্দীকে এই পদে বহাল রাখার ইচ্ছা প্রকাশ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

আরও পড়ুন