বুধবার ৪ নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ

ju----জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার প্রকাশিত ফলে পাসের হার ৯০ শতাংশ। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ৩০টি অনার্স বিষয়ে ৫৫৭টি কলেজের মোট ১ লাখ ৮০ হাজার ৫১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ নেয়। এরমধ্যে ১ লাখ ৬২ হাজার ৭৫৬ জন ২য় বর্ষে উত্তীর্ণ হয়।

উল্লেখ্য, বিএসসি কোর্সের কিছু সংখ্যক পরীক্ষার্থীর ব্যবহারিক নম্বর না পাওয়ায় তাদের ফল স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট কলেজ থেকে অনলাইনে নম্বর পাওয়া গেলে এসব পরীক্ষার্থীর ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন