বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইরাকে আইএসবিরোধী অভিযান ও আত্মঘাতী হামলায় নিহত ২২

tQXbp1pyOAt5ইরাকে সেনাবাহিনী ও আইএসের মধ্যে সংঘর্ষ এবং আত্মঘাতী হামলায় কমপক্ষে ২২ জন নিহত এবং আহত হয়েছে আরও অনেকে। আনবার প্রদেশের মুধ্স এলাকায় সেনাবাহিনীর গাড়ি বহরে আত্মঘাতী হামলায় ৯ সেনা সদস্য নিহত হয়। ওই ঘটনায় আহত হয় আরো ৮ জন।

এদিকে গারমাতে আইএসের সঙ্গে লড়াইয়ে নিরাপত্তাবাহিনীর ৪ সদস্য নিহত ও ৭ সদস্য আহত হয়। এছাড়া রামাদির পূর্বে জাফায় আইএসের বিভিন্ন অবস্থানের ওপর ইরাকি সেনাদের বিমান হামলায় ৫ আইএস সদস্য নিহত ও ৭ জন আহত হয়।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন