বুধবার ৪ নভেম্বর ২০২৬

স্লিম দেখাতে শেপওয়্যার !

pelham-and-strutt-womens-shapewearশরীরের শেপ দারুণ, কিন্তু থাই মোটা । থাই ফাটাফাটি হলেও পেটে টলমলে ভুঁড়ি । না হলে হিপ ভারী । শরীরের এই একটি অংশ সংশোধন করতে জিমে ঘণ্টার পর ঘণ্টা নিপুণ এক্সারসাইজ় করার সময় কার ? এদিকে অঙ্গের বেঢপ অংশটির জন্য ক্যাটরিনা কাইফ হতে পারছেন না, পরতে পারছেন না মনের মতো পোশাক ।

এমন যদি বেদনা হয়, আপনাকে তিনটি শেপওয়্যারের কথা নাম বলতে পারি । জামার নিচে পরুন, মোটা হওয়া অংশে এমনভাবে এঁটে থাকবে যে, বাইরে থেকে বোঝাই যাবে না ফ্ল্যাব আছে ।

শেপার ট্যাঙ্ক – ভুঁড়ি ঢাকতে শেপার ট্যাঙ্ক লা জবাব । অনেকটা ক্যামিসোল টপের মতো দেখতে হলেও শেপার ট্যাঙ্ক কিন্তু অনায়াসেই ভুঁড়ি বুজিয়ে দিতে পারে । ইলাসটিকের উপর নির্ভর করছে কোনটা আপনি বাছবেন । টান টান পেট চাইলে বেছে নিন টাইট ইলাসটিকের শেপার ট্যাঙ্ক । টাইট ইলাসটিকে অ্যালার্জি থাকলে, চুজ় করুন হালকা ইলাসটিকের শেপার ট্যাঙ্ক ।

স্লিমিং স্লিপ – পিঠ বা কোমরের আকার পছন্দসই না হলে স্লিমিং স্লিপই হবে আপনার আদর্শ স্লিমওয়্যার । সুইমসুটের মতো দেখতে । কাঁধ থেকে হিপ পর্যন্ত রোগা দেখাতে সাহায্য করবে স্লিমিং স্লিপ ।

থাই টেমার – থাই মোটা বলে লেগিন্স, স্টিলেটো, কোনওটাই পরতে পারেন না । পরতে পারেন না শখ করে কেনা পেনসিল স্কার্টটা । তাই আপনার জন্যে থাই টেমার । থাই টেমারে থিই কারেকশন করুন । হয়ে উঠুন অনন্যা ।

লাইফ স্টাইল  ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন