বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাবেক এমপি ইকবালের অপ্রাপ্ত বয়স্ক ভাতিজার উন্মত্ত গাড়ি চালনা

gulshan-2-suv-fareez-wbমিছিলে গুলি ছোঁড়া সাবেক এমপি এইচবিএম ইকবালের কথা মনে আছে? এবার তার ১৬ বছর বয়সী ভাতিজা মদের বোতলের সেলফি দেয়ার কিছু সময় পর গাড়ি চালিয়ে গুলশানে দুইটি রিকশাকে ভেঙ্গে ফেলেছে। চারজনকে হাসপাতালে পাঠিয়েছে। সোমবার বিকেলের ওই ঘটনা ঘটলেও মঙ্গলবার বিকেল পর্যন্ত কেউ কোনো মামলা করেনি। এই ঘটনা নিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টার একটি সংবাদ প্রকাশ করেছে।

আর পুরো ঘটনা নিয়ে ফেসবুকে আলোড়ন ওঠার পর ‘মজা লস’ নামের একটি ফেসবুক পেজ এটি নিয়ে মন্তব্য করেছে।

মজা লসের মন্তব্য এখানে দেওয়া হল:

আপনার যদি বাপ, মামা, চাচা বা ১৪ গুষ্টির মধ্যে যদি MP, মন্ত্রী, সচিব অথবা আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ লোক যদি না থাকে তাহলে বাংলাদেশে আপনার চেয়ে অভাগা আর কেউ নাই।

প্রাক্তন সংসদ সদস্য Dr. H B M Iqbal এর আদরের দুলাল ভাতিজা Fareez Rahman (যার কিনা বয়স ১৬) মদ খেয়ে মাতাল হয়ে গুলশান ২, ৭৩-৭৪ নাম্বার রোডে দুইটা রিকশা, তার চালকদ্বয় এবং তাদের যাত্রীদের উপর কালো টাকার কাচামাল দিয়ে কেনা একটা Toyota Fortuner SUV উঠিয়ে দেয়।

রিকশাগুলা মাঝ দিয়ে দুইভাগ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন, তাহলে বুঝে নিন যে তার চালক+যাত্রীদের অবস্থা কি? কিন্তু অবস্থা কি তা মনে হয় কেউ কখনই জানতে পারবে না। কারন পানির মতন টাকা ঢালা হচ্ছে পুরো ঘটনা ধামাচাপা দেয়ার জন্য। ১৬ বছরেই মদ+খুন, ১৭ তে ধর্ষণ, ২০ এ গিয়ে কিছু কোম্পানির chairman নেতা, ৩০ এ সংসদ সদস্য। এদের জীবন এরকমই হয়। উপরের ডান দিকের মদের বোতল এর ছবিটি ১৬ বছরের সোনার ছেলে Fareez Rahman মানুষ চাপা দেয়ার আধা ঘণ্টা আগে post করেছিল। এইসব ঘটনার কথা Facebook এ ছড়িয়ে পড়লে মাঝরাতেই সে সব delete করে দেয়! ইকবাল চাচা করতেন রিভল্বার নিয়ে মিছিল, আর ভাতিজা ১৬ বছরেই শুরু করলো মানুষ মারা। এই ছেলের বাপেরও কম নাই। আছে Innotel Hotel, Baton Rogue সহ আর অনেক ব্যবসা প্রতিষ্ঠান। গত রাত থেকেই ছেলেকে United Kingdom এ পালিয়ে যাওয়ার ‘system’ শুরু হয়ে গিয়েছে, আইনের মানুষের চোখের সামনে দিয়েই পালিয়েও যাবে মনে হয়। সবাই আঙ্গুল চুষবে আর drama দেখবে। এক সময় এই ঘটনা ভুলেও যাবে কারন এই ধরনের অপরাধের কোন দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। শাস্তি হবে আপনার আর আমাদের। কিছু পত্রিকা ছাড়া বাকি সব পত্রিকা এই ধরনের ঘটনা নিয়ে লিখবেও না কারন টাকা দিয়ে আজকাল শুধু সাংবাদিক না, পুরো পত্রিকাই কিনে ফেলা যায়!

আর আপনার কি? এই দেশে থাকতে দেয়া হয়েছে আপনাকে এতো গরীব হওয়ার পরেও, এইটা তো আপনার ভাগ্য! রাস্তায় বের হবেন আর বেঁচে যদি বাসায় ফিরতে পারেন তাহলে সেটাও আপনার ভাগ্য। বাংলা বলার অধিকার আমরা নিয়েছি পাক-হানাদার দের কাছ থেকে কিন্তু বেঁচে থাকার অধিকার এর কি হবে?

আরও পড়ুন