রাজধানীর আজিজ সুপার মার্কেটের ২০টি ওষুধের দোকানকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. মাকসুদুল আলম জানান, আজিজ সুপার মার্কেটে দুপুর থেকে বিকেল পর্যন্ত র্যাব-৩ অভিযানটি পরিচালনা করে। দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ও নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করা হয়।


