খুলনার পাইকগাছায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে বিবস্ত্র করে ছবি ও ভিডিওচিত্র ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় মৎস্যজীবী বিষ্ণুপদ সরকারকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করা হয়।


