বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রাজনৈতিক নেতৃত্ব হত্যার পরিকল্পনা করেছে বিএনপি: আ.লীগ

hasan mahmmudশুধু বিদেশি নাগরিক কিংবা ব্লগার হত্যা নয়, বিএনপি-জামায়াত রাজনৈতিক নেতৃত্বকে হত্যার পরিকল্পনা করেছে বলে অভিযোগ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। দলটির প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াতের এসব হত্যাকাণ্ডে সরকার কোনোভাবেই বিচলিত নয়। যারা এই পরিকল্পনা করছে এবং বিদেশি হত্যার মাধ্যমে নতুন ষড়যন্ত্র শুরু করেছে, ইতোমধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের কঠোরভাবে দমন করা হবে।

জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপির ‘গ্রিন স্টার’ সম্মাননা প্রাপ্তির পর বুধবার দুপুরে চট্টগ্রাম বিমানবন্দরে রাঙ্গুনিয়াবাসীর দেয়া সংবর্ধনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ড. হাছান মাহমুদ এসব অভিযোগ করেন।

তিনি বলেন, গত বছর আগুন সন্ত্রাসের মাধ্যমে শতাধিক মানুষকে পুড়িয়ে মেরে, ব্যাপক ধংসযজ্ঞ চালিয়েও সরকারের কঠোর মনেবলের কাছে বিএনপি-জামায়াতের আন্দোলন পরাস্ত হয়েছে। এখন তারা নতুন নতুন ষড়যন্ত্রের মাধ্যমে সরকারকে বিদেশিদের কাছে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে মাঠে নেমেছে। তবে তাদের সেই চেষ্টা কখনো সফল হবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে, এগিয়ে যাবে উল্লেখ করে সাবেক এই বনমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নের চিত্র আমরা গল্প আকারে বিশ্ববাসীর সামনে তুলে ধরব।

আরও পড়ুন