বুধবার ৪ নভেম্বর ২০২৬

বস কি আপনাকে ঈর্ষা করেন?

201510141511279731_Jealous-boss_SECVPFঈর্ষা মানুষের সাধারণ একটা আবেগ। পেশাগত জীবনে আপনি যদি কোনও কোম্পানির বস হন, তবে তো আপনার মধ্যে এই ঈর্ষা আবেগটি থাকাটা স্বাভাবিক। আর আপনার কপালে যদি এইরকম একজন বস জোটে, তখন আপনার নিঃশ্বাস ফেলার জো থাকবে না। তাই কর্মসূত্রে যদি দেখেন, বস আপনাকে ঈর্ষা করছে, তবে না ঘাবড়ে কিছু টিপস্ মেনে চলুন ।

বসের সঙ্গে সরাসরি বিরোধিতা করা থেকে বিরত থাকুন। সবসময় যে তিনি আপনার কথা মানবেন, তা নয়। এক্ষেত্রে আপনারই দুর্নাম হবে। বসের জেলাস মনোভাব প্রথমেই বুঝতে পারবেন, যদি তিনি আপনার সঙ্গে কোনও কৌশল গ্রহণ। শুধু তাই নয়, আপনার সহকর্মীরাও যদি আপনার বিরোধিতা করে, তাহলেও বুঝবেন এর পিছনে আপনার বসের হাত আছে।

যতই আপনার বস আপনার উপর ঈর্ষান্বিত হোন না কেন, আপনি কিন্তু নম্র আচরণ করে যাবেন তাঁর সঙ্গে। নিজের কাজ করে যান। আর নতুন কোনও আইডিয়া যদি মাথায় আসে, তা সবার আগে বসকেই জানান। কাজের প্রতি সিরিয়াস থাকুন । দেখবেন, বসের ঈর্ষা ফুড়ুৎ করে পালিয়ে যাবে।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন