বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভ্যাট দিতেই হবে ইংরেজি মাধ্যম স্কুল শিক্ষার্থীদের

54-no-vat-on-education-Englইংরেজি মাধ্যমের স্কুল শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আদায়ের বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে স্থগিত হয়ে গেছে। এর ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাট আদায়ে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের এক রিট আবেদনের প্রেক্ষিতে গত সেপ্টেম্বরে ইংরেজি মাধ্যমের স্কুলের টিউশন ফিতে আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট ছয় মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্টের একটি বেঞ্চ। এনবিআরের এক আবেদনের শুনানি করে বুধবার অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের ওই আদেশের কার্যকারিতা আট সপ্তাহের জন্য স্থগিত করে দেয়।

এনবিআরের পক্ষে এ বিষয়ে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। আদেশের পর তিনি বলেন, চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছে। এর ফলে এখন ভ্যাট আদায়ে আইনগত কোনো বাধা রইল না।

বাংলাদেশে ইংরেজি মাধ্যমের ১০২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতনের ওপর ২০১২ সালে সাড়ে ৪ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। চলতি বছরের বাজেটে তা বাড়িয়ে করা হয় সাড়ে ৭ শতাংশ। একই সঙ্গে এর আওতায় আনা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে। তবে বেসকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়।

আরও পড়ুন