বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আবারো গণতান্ত্রিক আন্দোলনের ডাক দেবেন। জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের আয়োজনে বেগম জিয়ার রোগমুক্তি ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
ফখরুল বলেন, ‘সারাদেশের অসংখ্য মানুষ যখন নির্যাতনের শিকার হয়েছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন। তখন সবচেয়ে বড় প্রয়োজন যে জিনিসটির সেটি হলো আমাদের মাঝে ঐক্যকে অটুট রাখা।’


