ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদ ‘গ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার। ঢাবি ক্যাম্পাসে ৪৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ১০টি স্কুল-কলেজসহ মোট ৫৬টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার খবরটি জানানো হয়।
এ বছর ১১৭০টি আসনের জন্য ভতিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪৩ হাজার ২৩৪ জন। পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস অথবা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ।
পরীক্ষার আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।


