সারাদেশে বিএনপির পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্যই নেতাকর্মীদের সরকার গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এই অভিযোগ করেন।
বিবৃতিতে বিএনপির এই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন, সারাদেশে বিএনপির পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিএনপি নেতা মো. মোস্তাক মোল্লা, মো. আব্দুর রহিম এবং যুবদল নেতা মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


