সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক মাইলফলক অর্জন অভিনেত্রী নুসরাত ফারিয়ার। তার ফলোয়ারের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে, যা দেশের অভিনয় জগতের আর কোনো তারকার নেই। বিষয়টি নিয়ে তাই বেশ উচ্ছ্বসিত নুসরাত।
নুসরাত ফারিয়া বলেন, অনেক ভালো লাগছে। ২০ লাখ ভক্ত আমাকে অনুসরণ করছে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। অভিনয় জগতের তারকাদের মধ্যে আমার এতো বেশি ভক্তের সংখ্যা হওয়ায় আমি সত্যি খুব আনন্দিত। আমি আজীবন দর্শকদের এই ভালোবাসায় সিক্ত হতে চাই।
সম্প্রতি নুসরাত ফারিয়া অভিনীত ‘আশিকী’ ছবিটি মুক্তি পেয়েছে। এছাড়া বলিউডের একটি ছবিতে অভিনয়ের ঘোষণা দিয়েছেন তিনি।


