বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢামেকের কোয়ার্টার থেকে দুই ডাক্তারকে আপত্তিকর অবস্থায় আটক

474124587852ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটের কোয়ার্টার থেকে বৃহস্পতিবার দুই ডাক্তারকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে পুলিশে দেয়া হয়। দুজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বলে জানা গেছে।

হাসপাতাল সূত্র জানায়, আটককৃতরা হলেন মইন আলী ও জান্নাতুল ফেরদৌস। মইন আলী ঢামেক হাসপাতালের ডাক্তার। তবে তিনি কোন বিভাগের, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। জান্নাতুল ফেরদৌস গাইনি বিভাগের ডাক্তার। তার স্বামী ডা. নূর আলম থাইল্যান্ড প্রবাসী। এ সুযোগে দীর্ঘদিন ধরে জান্নাতুল ও মইনের মধ্যে পরকীয়া চলছে।

বৃহস্পতিবার ডাক্তার মইনকে স্বামীর কোয়ার্টারে নিয়ে যান ডা. জান্নাত। এ সময় আপত্তিকর অবস্থায় দুই পরিবারের লোকজন তাদের আটক করে শাহবাগ থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, পরকীয়ার কারণে এটা হয়েছে। ডাক্তার জান্নাতের স্বামী বিদেশে থাকার সুযোগে অপর ডাক্তারকে কোয়ার্টারে নিয়ে যান তিনি। এ ঘটনায় কেউ থানায় মামলা করতে আগ্রহী নয়। রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখার সময় মুচলেকা রেখে তাদের ছেড়ে দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন ছিল।

আরও পড়ুন