১২ বছরের ছাত্রের সঙ্গে জোর করে সেক্স করার অভিযোগে গ্রেপ্তার করা হল এক শিক্ষিকাকে। অভিযুক্ত শিক্ষিকার নাম মিশেল সুলজিকি। ছাত্রের বয়ান অনুসারে, তার সঙ্গে গত তিন বছর ধরে অন্তত ২০ বার সঙ্গমে লিপ্ত হয়েছেন ওই শিক্ষিকা। যদিও, ছাত্রের দাবি অস্বীকার করেছেন তিনি। তাঁর বক্তব্য, একবারই এই ধরনের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটফোর্ডের একটি স্কুলে।
সম্প্রতি, ছাত্রটি তার পুরনো স্কুল ছেড়ে নতুন স্কুলে যাওয়ার পরই বিষয়টি জানাজানি হয়। অভিযোগও দায়ের করা হয় পুলিশের কাছে। ছাত্র ও তার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই শিক্ষিকাকে। জানা গেছে, তিনি বর্তমানে গর্ভবতী। তাঁর গর্ভের সন্তান আদৌ ওই ছাত্রটির কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


