বুধবার ৪ নভেম্বর ২০২৬

জেরিন খানের হেইট স্টোরি-৩ শুধু প্রাপ্ত বয়স্কদের জন্য

hate-story-3দুই-দুটি জনপ্রিয় ‘হেইট স্টোরি’ সিনেমার পর এবার আসছে তৃতীয় পর্ব। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশ হয়েছে ‘হেইট স্টোরি থ্রি’ মোশন পোস্টার। আর এ পর্যন্ত দেখা হয়েছে ৭৫ হাজারবার। দেখা হবেই না কেন!— এটা যে প্রাপ্তবয়স্কদের জন্য বানানো পোস্টার।
টি সিরিজের ইউটিউব চ্যানেলে পোস্টারটি প্রকাশ করা হয়েছে। শুরুতে রয়েছে সতর্ক সংকেত। প্রাপ্তবয়স্কদের জন্য বানানো হয়েছে মোশন পোস্টারটি।

ইরোটিক থ্রিলার ‘হেইট স্টোরি থ্রি’তে অভিনয় করছেন জেরিন খান, করণ সিং গ্রোভর, সারমান জোশি ও ডেইজি শাহ। ২২ সেকেন্ডের পোস্টারে এদের সবাইকে বেশ উত্তেজকরূপে দেখানো হয়েছে। ইতোমধ্যে জানানো হয়েছেন নতুন সিনেমাটি আগের দুই পর্ব থেকে বেশি বোল্ড হবে।

এমনিতেই রটে গেছে সিনেমাটিতে জেরিন ও সারমানকে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে। এ ছাড়া করণের সঙ্গে জেরিনকে একই রকম দৃশ্যে দেখা যাবে। আর মোশন পোস্টারে সে লক্ষণ দেখা গেল। ‘হেইট স্টোরি টু’ পরিচালক বিশাল পান্ডিয়া তৃতীয় সিনেমাটির হাল ধরেছেন। তবে মুক্তির তারিখ এখনো ঠিক হয়নি।

পাওলি দাম অভিনীত ‘হেইট স্টোরি’ মুক্তি পায় ২০১২ সালে। দ্বিতীয় পর্ব মুক্তি পায় ২০১৪ সালে। এতে অভিনয় করেন সুশান্ত সিং, সুরভিন চাওলা ও জয় বনুশালি।

মিড ডে অবলম্বনে।

আরও পড়ুন