বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ডেঙ্গু শেষ করে বাসায় ফিরেছেন মাশরাফি

এক সপ্তাহ হাসপাতালে কাটানোর পর শুক্রবার দুপুরে বাসায় ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৯ অক্টোবর রাতে রাজধানী অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সীমিত ফরম্যাটের অধিনায়ক।

মাশরাফির বাসায় ফেরার সংবাদ নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী মিডিয়াকে জানিয়েছেন, মাশরাফি এখন অনেকটাই সুস্থ। তাই হাসপাতালে না থেকে ইচ্ছে করলে তিনি বাসায় চলে যেতে পারেন বলে মত দিয়েছিলেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। এরপরই দুপুরে (শুক্রবার) বাসায় ফিরে গেছেন মাশরাফি।

উল্লেখ্য, ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে মাশরাফির খেলার কথা ছিল। কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় শেষ অব্দি আর মাঠে নামা সম্ভব হয়নি তার পক্ষে।

আরও পড়ুন