বুধবার ৪ নভেম্বর ২০২৬

গরু পাচারের অভিযোগে ভারতে মুসলিমকে পিটিয়ে হত্যা

1445098677গরু পাচারের অভিযোগে ভারতের উত্তরাঞ্চলে নোমান নামের এক মুসলিমকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসীরা। বুধবার সন্ধ্যায় হিমাচল প্রদেশের একটি গ্রামের এই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছে।

পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, নিহত নোমান ও তার চার সঙ্গী একটি ট্রাকে করে গবাদি পশু নিয়ে যাচ্ছিলেন। এটা দেখতে পেয়ে গ্রামবাসী তাদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই নোমানকে পিটিয়ে হত্যা করা হয়। তার বাকি চার সঙ্গী বেঁচে গেছে। তাদের বিরুদ্ধে পশু পাচার ও গোহত্যার অভিযোগ আনা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

স্থানীয় পুলিশের মহাব্যবস্থাপক সুমাইয়া সামবাসিভান বলেন, অভিযোগের বিষয়ে এরই মধ্যে আমরা তদন্ত শুরু করেছি। যেহেতু এটা একটি গণপিটুনির ঘটনা, তাই এখন পর্যন্ত আমরা অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ গ্রহণ করেছি।

মাত্র দুই সপ্তাহ আগে রাজধানী দিল্লি থেকে ৫০ কিলোমিটার দূরে দাদরি শহরে গরুর মাংস খেয়েছে এই গুজব ছড়িয়ে মুসলিম এক ব্যক্তিকে এক দল হিন্দু পিটিয়ে হত্যা করে। যদিও পরে পরীক্ষায় প্রমাণ হয় নিহত ব্যক্তি গরুর মাংস খাননি।

সমালোচকদের ধারণা, গরুর মাংস নিয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলোর পেছনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মদদ রয়েছে। দেশজুড়ে গোহত্যা ও গরুর মাংস বিক্রয় বন্ধ করতে এই ভীতি ছড়ানো হচ্ছে বলে তাদের অভিযোগ।

আরও পড়ুন