অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান জানিয়েছেন, ঘোষিত নতুন বেতন স্কেল জুলাই মাস থেকেই কার্যকর হবে। এটা তেমন কোনো সমস্যা নয়, কিছু সমন্বয়ের প্রশ্ন আছে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের বিষয়ে পুনর্বিবেচনার কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। নতুন পে স্কেলের জিও জারির ড্রাফটিংয়ের কাজ চলছে এবং এ মাসের শেষ সপ্তাহে তা প্রকাশ করা হবে।
শনিবার সিলেটে নগরীর মেন্দিবাগে আরবান কমিউনিটি স্বেচ্ছাসেবকদের আয়োজিত ‘আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে’ তিন দিনব্যাপী জাম্বুরি অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান প্রতিমন্ত্রী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত এ জাম্বুরি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত মহাপরিচালক আনিস মাহমুদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মান্নান বলেন, সারাদেশে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। কিন্তু দুর্যোগের জন্য ঝুঁকিপ্রবণ এলাকা হওয়া সত্ত্বেও সিলেটে এখনও আশানুরূপ স্বেচ্ছাসেবক তৈরি করা যায়নি।
নতুন পে স্কেলের কিছু সমন্বয়ের প্রশ্ন আছে: অর্থ প্রতিমন্ত্রী
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।



