বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘যুক্তরাষ্ট্রের নতুন করে সর্তকতা জারি বাড়াবাড়ি’

trade-mins-35332বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নতুন করে সর্তকতা জারি বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ক্ষমতাসীন দলের এই প্রভাবশালী নেতা আরও বলেন- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্নদেশে প্রতিনিয়ত খুনের ঘটনা ঘটছে। আর তারা আমাদের দেশের ঘটনা দুটিকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাচ্ছে।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, আমরা এই দুই বিদেশির হত্যাকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবো।

আরও পড়ুন