বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইতালীয় খুনের পরিকল্পনাকারীরা শনাক্ত: পুলিশ

1445158024ইতালির নাগরিক তাভেল্লা সিজার খুনের পরিকল্পনাকারীদের শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনার বলেন, তদন্তের স্বার্থে এই মুহূর্তে পরিকল্পনাকারীদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তদন্ত চলছে। তদন্তে তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হবে।

গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানী কূটনৈতিক পাড়া গুলশান ২-এর ৯০ নম্বর সড়কের ফুটপাতে ইতালির নাগরিক তাভেল্লা সিজারকে (৫০) গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুন