বাংলাদেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দিতে ভারত রাজি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
রোববার সকালে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন ভারতের কাছ থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে। আগামী ডিসেম্বরে আরো একশ মেগাওয়াট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এছাড়াও বাংলাদেশ দুই তিন হাজার থেকে শুরু যে পরিমাণ বিদ্যুৎ চাইবে, ভারত সে পরিমাণ বিদ্যুৎ দিতে সম্মতি জানিয়েছে।
নসরুল হামিদ আরো বলেন, বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় তার সবটুকু গ্রাহক পর্যায়ে পৌঁছানো যায়না বলে বিদ্যুৎ বিভ্রাট হয়। দেশের ট্রান্সমিশন লাই্নগুলো আধুনিকায়ন হলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে।
এ সময় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ সাংবাদিকদের জানান, রামপাল বিদ্যুৎকেন্দ্র হবে সম্পূর্ণ পরিবেশবান্ধব।


