বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ঈশ্বরগঞ্জে অটোরিকশা চাপায় শিশু নিহত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় বিল্লাল হোসেন নামে দশ বছরের এক শিশু নিহত হয়েছে। রোববার বিকেলে উপজেলার উচাখিলা-মধুপুর সড়কের সুতিভরট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল উপজেলার রাজীবপুর ইউনিয়নের সুতিভরট গ্রামের আলাল মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, অটোরিকশা চাপায় শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন