সালমান খান কেন এমন গভীর আবেগে চুম্বন করলেন কারিনা কাপুরকে? ছবিটা দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন সবাই। বেগম সাহেবার হেয়ার স্টাইলিস্ট পম্পি হান্সের তোলা এই ছবিই এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সালমান-কারিনার এই ঘনিষ্ঠ মুহূর্ত ফ্রেমবন্দি করায় পম্পিও এখন তোপের মুখে।
ঘনিষ্ঠ সূত্র জানায়, পম্পির ওপর বেশ রেগে গিয়েছেন বেবো। ছবি যদি তিনি তুলেও থাকেন তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কি কোনো দরকার ছিল? এখন তো সমালোচনা সামলাতে হচ্ছে সালমান-কারিনাকেই।
ঠিক কী ঘটেছিল?
সালমান যে কারিনার বেশ ঘনিষ্ঠ বন্ধু, বলিউড মহলে তা অজানা নয়। এমনকি কারিনার বোন কারিশ্মার সঙ্গেও সল্লু মিঞার বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। দিন দুয়েক আগে মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে শুটিং করছিলেন বেবো। আর সেখানে হঠাৎই হাজির হন সালমান। শুটিংয়ের ফাঁকে কারিনার সঙ্গে চুটিয়ে আড্ডাও দেন। তার ফাঁকেই প্রিয় বন্ধুর কপালে দেন স্নেহের চুম্বন। আর সেই ছবি ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় চলছে গসিপ।


