বাজারে উঠতে শুরু করেছে শীতের বিভিন্ন শাক সবজি। আগাম এসব সবজি চাষ করে বাজারে ভালো দাম পাচ্ছেন চাষীরা।
পাবনার বিস্তীর্ণ এলাকার অনাবাদী জমিতে আগাম শিম, কপি মুলা চাষ করেছে চাষীরা। এ কারনেও বাজারে বেড়েছে সবজির আমদানি।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার প্রায় দশটি গ্রামে সবজী’র আবাদ হচ্ছে এবার। আবাদ হয়েছে সিম, লাউ, চাল কুমড়াসহ বিভিন্ন জাতের বেগুন, লালশাক, মূলাশাক, শসা, ফুলকপি ও বাধাকপিসহ বিভিন্ন প্রকারের সবজি।
এদিকে জয়পুরহাটে বেশ জোরে শোরে এগিয়ে চলেছে শীতকালীন শাক-সবজির চাষ। আগাম জাতের আলু নামতে আর মাত্র ১ মাস বাকি থাকলেও ইতোমধ্যে লাউ, কুমড়া, মুলা, ঢেঁরস, করলা, পোটল, বেগুন, ঝিংগে, পালং শাক, কলমি শাকসহ নানা জাতের শাক-সবজি বাজারজাত করতে শুরু করেছেন স্থানীয় সবজি চাষীরা।


