বুধবার ৪ নভেম্বর ২০২৬

রিমান্ড শেষে আরাকান আর্মির নেতা রেনিন কারাগারে

1445250366পাঁচদিনের রিমান্ড শেষে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির নেতা ডা. রেনিন সোকে কারাগারে পাঠিয়েছে আদালত। একই সঙ্গে আগামী ২ নভেম্বর তার বিরুদ্ধে দায়ের করা মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। রেনিনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন, অবৈধ অনুপ্রবেশ এবং বিদেশি মুদ্রা পাচার আইনে পৃথক তিনটি মামলা করেছে পুলিশ।
সোমবার রেনিন সোকে রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাবরিনা আলীর আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ আদালতকে জানায় জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুল্লাহ সরকার জানান, রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন রেনিন সো। এখন তার কাছে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হবে। প্রয়োজনে আবারও তার রিমান্ড চাওয়া হতে পারে।

গত ১৪ অক্টোবর উপজেলার ইসলামপুর আদর্শগ্রাম এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে রেনিন সোকে গ্রেপ্তার করে বিজিবি। এর দেড়মাস আগে একই উপজেলায় অবস্থিত তার বাড়ি থেকে তার এক সহযোগী ও বাড়ির দুই কেয়ারটেকারকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

আরও পড়ুন