ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ, ইভিনিং) প্রোগ্রামের ভর্তি ফরম বিতরণ চলছে।
সোনালী ব্যাংকের ঢাবি ক্যাম্পাস শাখা এবং বিভাগীয় অফিসে ১৩ অক্টোবর থেকে এ ফরম বিতরণ শুরু হয়েছে, চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। ২০ নভেম্বর শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


