বুধবার ৪ নভেম্বর ২০২৬

শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী

pujaশারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ মঙ্গলবার। সকালে নবপত্রিকা প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হবে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে দিনভর নানা পূজা-অর্চনায় সপ্তমী পালন করবে হিন্দু সম্প্রদায়।

সকাল সাড়ে ছয়টা থেকে দেশের মণ্ডপগুলোতে শুরু হয় দেবী স্থাপন। নয়টি বৃক্ষের পাতা নিয়ে ধরণী রুপী দেবীকে পূজা করার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। এরপর দেবীর মহাস্নান। স্নানের পরেই আরতির মধ্য দিয়ে দেবীর প্রাণপ্রতিষ্ঠা করা হয়। এভাবেই দিনভর চলবে মহাসপ্তমী বিহিত পূজা।

সন্ধ্যায় হবে আরতি। এ সময় ধূপ-ধুলো, ঢাকের শব্দ, কাঁসর ঘণ্টা আর উলু ধ্বনিতে মুখর হয়ে উঠবে মণ্ডপগুলো। এদিকে, পূজামণ্ডপের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন