জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টায় ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিয়াজ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অবস্থা গুরুতর। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। চিত্রপরিচালক এস এ হক অলিক জানান, রিয়াজের হার্টে একটি ব্লক পাওয়া গেছে। এ ছাড়া দুইটি আংশিক ব্লক পাওয়া গেছে।
তবে এখন রিয়াজের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাকে এ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিউ) রাখা হয়েছে। সেখানে চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন রিয়াজ।
ইতোমধ্যেই হার্টের একটি ব্লকের রিং পরানো হয়েছে। ছবির একটি দৃশ্যে রিয়াজ খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। এরপর হঠাৎ মাটিতে পড়ে যান। শুটিং ইউনিটের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।
চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ দীর্ঘ বিরতির পর গত ১ অক্টোবর থেকে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বে নির্মিত ‘কৃষ্ণপক্ষ’ ছবির মধ্য দিয়ে অভিনয়ে ফিরেন। ছবিটি পরিচালনা করছেন মেহের আফরোজ শাওন।
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


