বুধবার ৪ নভেম্বর ২০২৬

চলতি বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬.৫ শতাংশ: বিশ্বব্যাংক

WB-Dhakaচলতি অর্থবছরে বাংলাদেশের সাড়ে ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আজ মঙ্গলবার সকালে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ (লিড ইকোনমিস্ট) জাহিদ হোসেন বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে চলতি অর্থবছরে ভোক্তা খাতে প্রবৃদ্ধি ভালো হবে। পাশাপাশি রপ্তানি ও রেমিট্যান্সের ধারা ইতিবাচক থাকায় চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়াবে সাড়ে ৬ শতাংশ।

জাহিদ হোসেন আরো বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতার পথে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অনিশ্চয়তা বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক।

কাঠামোগত প্রতিবন্ধকতাগুলো দূর করে, বিনিয়োগ বাড়ানোর দিকে বাংলাদেশ সরকারকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।

বাংলাদেশে টানা ছয়বার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এবারের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চলতি বছরের জিডিপি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ৭ শতাংশ।

তবে বাজেট ঘোষণার পর বিশেষজ্ঞরা বলেন, যেসব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে, সেগুলো ধারাবাহিকভাবে অবাস্তবায়িত থেকে যাচ্ছে। তাঁদের মতে, চলতি বছরের বাজেট আরো বাস্তবসম্মত হওয়া উচিত ছিল। এটা বাস্তবায়ন করা চ্যালেঞ্জের হবে।

আরও পড়ুন