বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যাওয়ায় দেশের মানুষ এখন শান্তিতে আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার সিরাজগঞ্জের নিজ নির্বাচনী এলাকা কাজীপুরের দুর্গমচর নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ মন্তব্য করেন।
নাসিম বলেন, ‘২০১৯ সালে নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। ওই নির্বাচন ঠেকানোর অপচেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। আর ওই নির্বাচনে আবারও জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।’


