বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘বাংলাদেশ সরকারের নিরাপত্তা ব্যবস্থায় বেশি নিরাপদবোধ করছে ইইউ’

1445346888কূটনৈতিক এলাকায় বাংলাদেশ সরকারের নেওয়া বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় আগের চেয়ে বেশি নিরাপদবোধ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের এ কথা জানান।

ইইউ রাষ্ট্রদূত বলেন, ঢাকার গুলশান-বনানীসহ কূটনৈতিক এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা বিভিন্ন সময়ে তাদের উপস্থিতি দেখতে পাচ্ছি। তাদের এই বাড়তি উপস্থিতিতে আমরা আগের চেয়ে বেশি নিরাপদবোধ করছি। ওই এলাকার বাসিন্দারা নির্বিঘ্নে চলাচল ও বসবাস করতে পারছেন।

আরও পড়ুন