বুধবার ৪ নভেম্বর ২০২৬

হিন্দু সেজে মন্দিরের গামছা চুরি: আটক ৪

Photo0293হিন্দু সেজে মন্দিরের গামছা চুরির অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পূর্ব হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মন্দিরের সারদীয় পূজামণ্ডপ থেকে বুধবার রাত ২টার দিকে তাদের আটক করা হয়। এ ঘটনায় এ্যাসিস্ট্যান্ট ট্রাফিক সাব-ইন্সপেক্টর (এটিএসআই) এমদাদুল হক বাদী হয়ে একটি মামলা করেছেন।

আটকেরা হলেন, শাহরাস্তি উপজেলার উপলতা হাজী বাড়ির গোলাম মোস্তফার ছেলে রুবেল হোসেন (২২), বাদিয়া গ্রামের লায়ারী বাড়ির ইউছুফ আলীর ছেলে রাবিউল আউয়াল (২৮), টামটা হাজী বাড়ির গোলাম মোস্তফার ছেলে সাখাওয়াত হোসেন মানিক (৩০) ও টামটা পাটোয়ারী বাড়ির আনোয়ার হোসেনের ছেলে ফিরোজ ওরফে সুমন (২৫)।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, রাতে ফিরোজ হিন্দু সেজে সুমন দাস পরিচয় দিয়ে মণ্ডপে নাচে মেতে উঠেন। নাচের তালে তালে মূর্তির উপর রাখা গামছা নিয়ে আসেন। ওই সময় মণ্ডপে থাকা হিন্দু ধর্মাবলম্বীরা তাকে আটক করে।

এটিএসআই এমদাদুল হক জানান, মণ্ডপে ফিরোজের সঙ্গে আসা আরও তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় বাদী হয়ে একটি মামলা করেছেন বলে জানান তিনি।

আরও পড়ুন