বুধবার ৪ নভেম্বর ২০২৬

খালেদার দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৯ অক্টোবর

khaledaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চলা দুর্নীতির দুই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামী ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এ দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার চার সাক্ষীকে জেরা করা হবে বলে জানিয়েছেন দুদক ও বেগম জিয়ার পক্ষের আইনজীবীরা।

বেগম জিয়ার অনুপস্থিতিতেই বুধবার সকালে বকশি বাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে শুরু হয় জিয়া অর্ফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার এ দিনের কার্যক্রম। জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ বাতিল চেয়ে একটি আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকায় বুধবারও চলে চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার কাজ।

এ মামলায় গত ১৫ অক্টোবর সাক্ষ্য দেয়া ৩ সাক্ষীর মধ্যে ১ জনকে জেরা করা হয়। অপর দুইজনকে জেরা করতে আসামি পক্ষের আইনজীবীরা অনীহা জানান। এরপর এ মামলায় আরো ৪ জনের সাক্ষ্যগ্রহণ করে ২৯ অক্টোবর পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন বিচারক আবু আহমদ জমাদার।

আরও পড়ুন