বুধবার ৪ নভেম্বর ২০২৬

অ্যাকাউন্ট খুলতে মোবাইল অ্যাপস চালু করল ব্র্যাক ব্যাংক

brack bankগ্রাহকদের দ্রুত অ্যাকাউন্ট খোলার সেবা দিতে স্মার্ট ওপেনার ও মোবাইল অ্যাপস চালু করেছে দেশের বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক।

রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্রিকেটার তাসকিনের অ্যাকাউন্ট খোলার মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। এতে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লোশন স্ট্র্যাটেজির আওতায় দুটি সর্বাধুনিক তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা চালু করা হয়েছে।

এর মাধ্যমে গ্রাহকরা এখন থেকে ঘরে বসেই ব্যাংক অ্যাকাউন্ট চালু করতে পারবেন।

আরও পড়ুন