বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইতালীয় খুন: ৩ জনকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

3jonরাজধানীর কূটনৈতিক পাড়া গুলশানে ইতালির নাগরিক তাভেল্লা সিজার খুনের ঘটনায় তিনজনকে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিজারের হত্যার ঘটনাস্থলের কাছের একটি বাড়ির সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ওই তিনজনকে শনাক্ত করে তারা।

ফুটেজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখেন, মোটরসাইকেল করে দুজন ও মুঠোফোনে কথা বলা অবস্থায় আরেকজন ঘটনাস্থল পার হচ্ছেন। ওই তিনজনকে আটক করতে পারলে সিজার হত্যা মামলার বিরাট অগ্রগতি হবে বলে তারা মনে করছেন।

গত ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় গুলশান-২ নম্বরের ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের দক্ষিণ পাশের সীমানাপ্রাচীর ঘেঁষে ফুটপাতে দুই অস্ত্রধারী সিজারকে (৫০) রিভলবার দিয়ে পর পর তিনটি গুলি করে। খুনিরা অপেক্ষায় থাকা একজনের মোটরসাইকেলে চড়ে ৮৩ নম্বর সড়ক ধরে দ্রুত পালিয়ে যায়। পরে গুলশানের ইউনাইটেড হাসপাতালে সিজারের মৃত্যু হয়। তিনি নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।

আরও পড়ুন