বুধবার ৪ নভেম্বর ২০২৬

আপনি কয়টি সিম রাখতে পারবেন, সিদ্ধান্ত আসছে

full_1960912300_1437300536আপনি একজন গ্রাহক সর্বোচ্চ কয়টি মোবাইল ফোনের সিম রাখতে পারবেন সেই সংখ্যা নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্তের কথা ভাবছে সরকার। ডাক ও টেলিযোগযোগ বিভাগে এমনই একটা প্রস্তাব করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বস্তাবে সংস্থাটি একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ২০টি মোবাইল সিম রাখার সীমা বেঁধে দেওয়ার কথা বলেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসি সচিব মো. সরওয়ার আলম বলেন, ‘সিমের মালিকানায় শৃঙ্খলা আনতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। বিষয়টি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন।

অন্যদিকে অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নুরুল কবির বলেন, ‘এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে অপারেটরদের সঙ্গে আলোচনা করেই নেওয়া উচিত্।’

আরও পড়ুন